Header Ads

যুক্তরাষ্ট্রে ভোক্তা আস্থার বড় পতন, অর্থনীতি নিয়ে চাপে ট্রাম্প

 

যুক্তরাষ্ট্রে ভোক্তা আস্থার বড় পতন, অর্থনীতি নিয়ে চাপে ট্রাম্প



মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ গ্রহণের বাড়তি ব্যয়ের কারণে দেশটির ভোক্তা আস্থা আরও কমেছে। অক্টোবরের শুরুতে ভোক্তা আস্থার সূচক নেমে এসেছে সাম্প্রতিক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই পরিস্থিতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা জরিপে এ চিত্র উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ঋণের উচ্চ ব্যয় মার্কিন পরিবারগুলোর আর্থিক পরিস্থিতি সম্পর্কে হতাশা বাড়িয়েছে। খবর রয়টার্সের।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষের কারণে ট্রাম্পের জনপ্রিয়তাও চাপের মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণে অর্থনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হয়েছে। একই সময়ে ঋণের ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও ব্যয় পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়ছে।

গত শুক্রবার প্রকাশিত মিশিগান বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে, অক্টোবর মাসে স্বল্প আয়ের ভোক্তা এবং শেয়ারবাজারে যাদের বিনিয়োগ কম, তাদের আস্থা উল্লেখযোগ্যভাবে কমেছে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ বা স্বতন্ত্র পরিচয় দেওয়া মার্কিনিদের মধ্যেও একই প্রবণতা দেখা গেছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান সমর্থকদের আস্থায় কিছুটা উন্নতি হলেও সামগ্রিক পরিস্থিতি বছরের শুরুর তুলনায় অনেক দুর্বল রয়েছে।

প্ল্যান্ট মোরান ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা জিম বেয়ার্ড বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আর্থিক অবস্থার উন্নতি না হওয়ায় ভোক্তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিসংখ্যানে এই অসন্তোষ তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে এর প্রভাব

No comments